
Black Cumin Raw Honey (Kalojeera Flower Honey)
খাঁটি কালোজিরা ফুলের মধু
কালোজিরা ফুলের মধু মূলত শীতের শেষের দিকে শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের বিস্তীর্ণ কালোজিরা ক্ষেত থেকে আধুনিক মৌ-বাক্সের সাহায্যে সংগ্রহ করা হয়। এটি কোনো কৃত্রিম ফ্লেভার বা কালোজিরার তেল মিশ্রিত মধু নয়; বরং মৌমাছিরা সরাসরি কালোজিরা ফুল থেকে এই মধু আহরণ করে। এর রঙ তুলনামূলকভাবে গাঢ় এবং স্বাদ অনন্য। বৈশিষ্ট্য ও উপকারিতা: কালোজিরা ফুলের প্রাকৃতিক গুণের কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে। এটি সম্পূর্ণ কাঁচা (Raw) ও অপরিশোধিত, কোনো প্রকার তাপ বা কেমিক্যাল প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সংগ্রহ ও বোতলজাত করা হয়। নিয়মিত সেবনে ফুসফুসের কার্যক্ষমতা ভালো থাকে, হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা উপশমে সহায়ক ভূমিকা রাখে। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।



